চিকিৎসার পর ১৭টি পাখি অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্ধার করা ১৭টি পাখি অবমুক্ত করা হয়। আজ শুক্রবার সকালে রাজশাহীর পবা উপজেলার একটি বিলে পাখিগুলোকে অবমুক্ত করা হয়
ছবি: প্রথম আলো

রাজশাহী বিভাগের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা ১৭টি পাখি অবমুক্ত করা হয়েছে। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেসকিউ সেন্টারে পাঁচ দিন ধরে এদের চিকিৎসা ও পরিচর্যা চলছিল। চিকিৎসা শেষে আজ শুক্রবার সকালে রাজশাহীর পবা উপজেলার একটি বিলে পাখিগুলোকে অবমুক্ত করা হয়।

১৭টি পাখির মধ্যে ৮টি বেগুনি কালেম, ২টি জলময়ূর, ৫টি পাতিহাঁস, ১টি ভুবন চিল ও ১টি ইগল। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শিকারিদের কাছ থেকে পাখিগুলো উদ্ধার করা হয়েছিল।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রাজশাহীর বন্য প্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবীর জানান, পাখিগুলোকে পাবনার সুজানগর থেকে উদ্ধারের পর রাজশাহী রেসকিউ সেন্টারে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও পরিচর্যা করা হয়। এরপর পাখিগুলোকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।