চিকিৎসায় ক্যানসারকে পরাজিত করা যায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যানসার একটি মারাত্মক ও ভীতিকর রোগ। শরীরের যেকোনো অঙ্গেই এ রোগ হতে পারে। বিশ্বে মানুষের মৃত্যুর একটি অন্যতম প্রধান কারণ ক্যানসার। যেসব কারণে ক্যানসার হয়, তার ঝুঁকিগুলোর মধ্যে ধূমপান, পান-জর্দা-তামাকপাতা খাওয়া, সবজি, ফলমূল ও আঁশযুক্ত খাবার কম খাওয়া, শারীরিক ব্যায়াম না করা, শারীরিক স্থূলতা বা বেশি ওজন, কিছু ভাইরাস উল্লেখযোগ্য। তবে সঠিক সময়ে ক্যানসারকে চিহ্নিত করা গেলে চিকিৎসার মাধ্যমে একেও পরাজিত করা যায়। গতকাল সিলেটে আন্তর্জাতিক ক্যানসার দিবস উপলক্ষে আলোচনা সভায় বিশেষজ্ঞ চিকিৎসকেরা এ পরামর্শ দেন।