চিত্রা নদী বাঁচাতে প্রচারপত্র বিলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে চিত্রা নদীকে দূষণ ও দখলমুক্ত করতে সচেতনতামূলক লিফলেট (প্রচারপত্র) বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসন ও সিটিজেনসেস ভয়েস, নড়াইল এই কর্মসূচির আয়োজন করে। ‘চিত্রার কোলে হিরন্ময়ী নড়াইল’ গড়তে নদীর সঙ্গে শৌচাগারের সংযোগ বন্ধ করি, চিত্রা নদী দখলমুক্ত করি ও পরিবেশ রক্ষায় সকলে সহযোগিতা করি’ এই শিরোনামে লেখা লিফলেট নড়াইল পৌরসভার ভওয়াখালী এলাকায় চিত্রাপােরর বাসিন্দাদের বাড়ি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে বিতরণ করেন জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ।