চিরকুমারের শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিরকুমার সমিতির প্রধান উপদেষ্টা ছিলেন তিনি। কিন্তু ৬৭ বছর বয়সে বিয়ে করে বসে সমিতির নাম ডুবিয়েছেন! এর ওপর গায়েহলুদ, বিয়ে ও বিবাহোত্তর সংবর্ধনায়ও দাওয়াত করেননি সমিতির কাউকে। তাঁদের তো মন খারাপ হতেই পারে। কিন্তু শেষমেশ গতকাল কুমিল্লার চৌদ্দগ্রামে সমিতির দলছুট সদস্য রেলমন্ত্রী মুজিবুল হকের বউভাতের অনুষ্ঠানে দাওয়াত পেয়ে সব অভিমান ভুলে গেছেন সমিতির সদস্যরা। তাঁরা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মন্ত্রীকে।