চীনা রীতিতে কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর পরীক্ষামূলক পাইলিংয়ের কাজ শুরু হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় মাওয়া চৌরাস্তা পয়েন্টে এ কাজ শুরু হয়। পদ্মা সেতুর মূল কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজের কর্মকর্তারা পাইল বসানোর আনুষ্ঠানিক উদ্বোধনকে কেন্দ্র করে দুটি গরু, দুটি খাসি ও দুটি মোরগ জবাই দিয়ে নদীতে এসব প্রাণীর রক্ত ভাসিয়ে দেয়। জবাই দেওয়া প্রাণীর দেহের কিছু অংশ পানিতে ফেলে বাকিটা দিয়ে ভোজের আয়োজন করা হয়। এসব প্রথা পালন ও প্রার্থনা শেষে পাইলিংয়ের কাজ শুরু করা হয়। এ সময় চায়না মেজর ব্রিজের একাধিক কর্মকর্তা, পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আবদুল কাদেরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।