চুয়াডাঙ্গায় আলমসাধু উল্টে চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় আলমসাধু উল্টে চালক তরিকুল ইসলাম (২৫) নিহত হয়েছেন। আজ সোমবার সকালে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কের বন্ডবিল রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তরিকুল উপজেলার কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের জাহের আলীর ছেলে।

আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) রকিবুল ইসলাম বলেন, তরিকুল আলমসাধু চালিয়ে গ্রামের বাড়ি থেকে চুয়াডাঙ্গায় পাইকারি বাজারে ফল কিনতে যাচ্ছিলেন। দ্রুতগতির আলমসাধু বন্ডবিল রেলগেট এলাকায় হঠাৎ উল্টে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তরিকুল ইসলামের বাবা জাহের আলীর আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।