প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার আমজোয়ান গ্রামে চোর সন্দেহে এলাকাবাসীর পিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার দাদনচক বনকুল গ্রামের গুমানি মিয়া (২৬)। নাচোল থানার ওসি ফাছির উদ্দিন বলেন, শুক্রবার রাতে আমজোয়ান গ্রামের মতিউর রহমান বাড়ির বারান্দায় ঘুমিয়ে ছিলেন। রাত একটার দিকে গুমানি মিয়া প্রাচীর টপকে বাড়ির ভেতর ঢোকেন। টের পেয়ে মতিউর ও তাঁর পরিবারের সদস্যরা চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁরা গুমানিকে বেধড়ক মারপিট করে বেঁধে রাখেন। সকালে গ্রাম পুলিশের সহায়তায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে সকাল সোয়া ১০টার দিকে তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।