প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা আন্তবিদ্যালয় বালিকা হ্যান্ডবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয় দল নলকা ইউনিয়নের দাদপুর জিআর বালিকা উচ্চবিদ্যালয় দলকে ৮-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। দলটি জেলা পর্যায়ের টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পাবে। বেলা ১১টার দিকে উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী। এ সময় উপস্থিত ছিলেন আয়োজক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান সরওয়ারদী সরকার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নূরুজ্জামান সরকার, রৌহা এইচজিবিএল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল আলম প্রমুখ।