ছাত্র সংসদ নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ১৩টি পদের সব কটিতে জয়লাভ করেছেন ছাত্রলীগ সমর্থিত প্যানেলের প্রার্থীরা। নগরের আন্দরকিল্লায় অবস্থিত এ কলেজে গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।
নির্বাচনে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন রায়হানুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক ও সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে মো. শাহাদাত হোসেন ও রিদোয়ানুল বারী।
চট্টগ্রাম আইন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর চৌধুরী বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোট ভোটার ছিল ১ হাজার ১৯২ জন। ভোট দিয়েছেন ৫৪০ জন। নির্বাচনে ছাত্রলীগ ও ছাত্রদল সমর্থিত দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। ছাত্রলীগ পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে।