ছাত্রলীগ নেতাকে পিটিয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতির নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাত ১০টার দিকে কাঞ্চনপুর গ্রামের মুন্সিবাড়ির সামনে এ ঘটনা ঘটে।

হামলার শিকার নেতার নাম ফরহাদ হোসেন (২৩)। তিনি কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা। পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে রাতেই ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ছাত্রলীগ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি কামরুল হোসেনের সঙ্গে ফরহাদের কোন্দল চলছে। ওই রাতে ফরহাদ বাড়ি ফিরছিলেন। মুন্সি বাড়ির সামনে চার-পাঁচজন তাঁর ওপর হামলা চালান।