ছিনতাই ঠেকাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর থেকে শহিদনগর এবং জিংলাতলী থেকে পুটিয়া পর্যন্ত মহাসড়কসংলগ্ন ঝোপঝাড় কেটে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। দাউদকান্দি থানার ওসি আবু ছালাম মিয়ার উদ্যোগে গতকাল বুধবার থেকে এসব ঝোপঝাড় কাটা শুরু হয়েছে। ওসি বলেন, মহাসড়কটির দাউদকান্দি অংশের দুই পাশের ঝোপঝাড়ে লুকিয়ে থেকে ব্যক্তিগত গাড়িসহ অন্যান্য যানবাহনে অভিনব কায়দায় ছিনতাই করে থাকে ছিনতাইকারীরা। এসব ছিনতাই বন্ধ করতেই ঝোপঝাড়গুলো কাটার উদ্যোগ নেওয়া হয়েছে। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি