ছিনতাইকালে গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কে যানবাহন থামিয়ে ছিনতাই করার সময় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার ভোরে মহাসড়কের ভূঁইয়াগাতি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সলঙ্গা থানাধীন লাঙ্গলমোড়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে আবুল কালাম আজাদ, রঘুনাথপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে আলম শেখ এবং একই গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে জহির শেখ। পুলিশ গতকাল তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
রায়গঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, দীর্ঘদিন ধরে ছিনতাইকারী ওই চক্র যানবাহন থামিয়ে যাত্রীদের সর্বস্ব লুট করছিল। গতকাল ভোরে তারা ভূঁইয়াগাতি এলাকায় ছিনতাই করছিল। ছিনতাইকালে ওই তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় মামলা হয়েছে।