ছুটির দিনে নানা আয়োজনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা পদাতিক মঞ্চস্থ করবে নাটক পাইচো চোরের কিসসা সন্ধ্যা সাতটায়, জাতীয় নাট্যশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে।
জাগরণী থিয়েটার নাট্যদল মঞ্চস্থ করবে রাজার চিঠি। সন্ধ্যা সাড়ে ছয়টায়, পরীক্ষণ থিয়েটার শিল্পকলা একাডেমিতে।
আলোকচিত্র
সুমন ইউসুফের দ্বিতীয় একক আলোকচিত্র প্রদর্শনী নভেম্বর আ প্যারিস। আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে আজ বিকেল পাঁচটায় উদ্বোধন। প্রদর্শনী চলবে প্রতিদিন ১৫ নভেম্বর পর্যন্ত।
৭১পিক্স.কম আয়োজিত ‘ওয়ার্ডস অব লাইট’ শীর্ষক দ্বিতীয় আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা। বেলা তিনটা থেকে রাত আটটা। শেষ হবে ৬ নভেম্বর। দৃক গ্যালারি, ধানমন্ডিতে।

জেলহত্যা দিবস উপলক্ষে ‘সংগ্রামী জীবনগাথা’ শিরোনামে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা। প্রদর্শনী চলবে ৫ নভেম্বর পর্যন্ত। নাজিমউদ্দিন রোডের পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার।
প্রমিতি হোসেইনের ইনসাইড আউট। প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত আটটা, শেষ ১০ নভেম্বর। কলা কেন্দ্র, ১/১১ ইকবাল রোড, মোহাম্মদপুরে।
আবদুল মান্নানের তৃতীয় একক চিত্রকর্ম প্রদর্শনী প্রিয় বাংলাদেশ। আজ বিকেল পাঁচটায় উদ্বোধন। চলবে ১৬ নভেম্বর পর্যন্ত। গ্যালারি চিত্রক, রোড ৬, বাড়ি ৪, ধানমন্ডিতে।
শিল্পী মাকসুদুল আহসানের ২৫ বছরের নির্বাচিত শিল্পকর্মের একক চিত্র প্রদর্শনী। ৫ নভেম্বর পর্যন্ত। জাতীয় চিত্রশালা (গ্যালারি ৪), বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে।
সংগীত
যাত্রাবিরতি লাইভ পারফরম্যান্স। রুশনাফ ও হায়েন স্যাঙ-এর সংগীত পরিবেশনা। সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা। যাত্রাবিরতি লাউঞ্জ, ৬০ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানীতে।
সান্ধ্য অনুষ্ঠান
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ আয়োজিত ‘মানবতা ও সম্প্রীতির সম্মেলন’ শীর্ষক সান্ধ্য অনুষ্ঠান। কবিতা আবৃত্তি, সম্মেলক গান, বক্তৃতা। সন্ধ্যা ছয়টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায়।
ত্রয়ী নিসর্গ ও সাংস্কৃতিক সন্ধ্যা। সম্প্রীতির সম্মেলনে থাকবে একক ও সম্মিলিত কণ্ঠে গান, আবৃত্তি, নাটক ও আলোচনা সভা, নাচ। আয়োজনে কথাপ্রকাশ ও ত্রয়ী নিসর্গ ও সাংস্কৃতিক নিবেদন। বিকেল পাঁচটায়, জাতীয় জাদুঘর প্রধান মিলনায়তনে।
চলচ্চিত্র
ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ‘এশিয়ান সিনেমা রেট্রোস্পেকটিভ ২০১৬’ শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনী। বিকেল চারটায়, ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভ, জাতীয় নাট্যশালা (লেভেল-৫), বালাদেশ শিল্পকলা একাডেমিতে।

৫ নভেম্বর, শনিবার
মারুফ কবিরের রচনা ও নির্দেশনায় নাটক মায়ানদী। সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়।
চলচ্চিত্র
জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শিশুতোষ ও ওয়ার্ল্ড ক্ল্যাসিক্যাল চলচ্চিত্র প্রদর্শনী এবং সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘর মিলনায়তনে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী। বেলা দুইটায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ভুটানের চলচ্চিত্র দ্য কাপ প্রদর্শিত হবে। একই সময়ে আগুনের পরশমণি প্রদর্শিত হবে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘর মিলনায়তনে।
‘এশিয়ান সিনেমা রোট্রোস্পেকটিভ’-এ পাকিস্তানের চলচ্চিত্রকার শোয়েব মানসুর নির্মিত চলচ্চিত্র বোল প্রদর্শিত হবে। বিকেল চারটায়, ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভ, জাতীয় নাট্যশালা (লেভেল-৫), বালাদেশ শিল্পকলা একাডেমি।
গ্রন্থনা: আহমেদ দীপ্ত