প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলে বড় হয়ে মানুষের মতো মানুষ হবে, তাই শখ করে মা তাঁর নাম রেখেছিলেন ছোট সাহেব। কিন্তু অতিষ্ঠ মা বাধ্য হয়ে মাদকাসক্ত সেই ছোট সাহেব ওরফে মো. জামিলকে (২৫) পুলিশের হাতে তুলে দিলেন। ঘটনাটি ঘটেছে নীলফামারীর সৈয়দপুর শহরের নয়াটোলা মহল্লায় গতকাল শনিবার সন্ধ্যায়। পুলিশ মাদকাসক্ত ছোট সাহেবকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবুল আলম তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। থানার ওসি আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।