ছেলের আঘাতে বাবার মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পশ্চিম মেখলের কাছিমার বটতল এলাকায় গতকাল শুক্রবার ছেলের কোদালের আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ এ কথা জানিয়েছে।
বাবাকে হত্যার অভিযোগে পুলিশ ছেলে মো. সারেককে (১৮) আটক করেছে। স্থানীয় লোকজনের ভাষ্যমতে, সারেক দুই বছর ধরে ‘মানসিক ভারসাম্যহীন’।
হাটহাজারী থানার ওসি বেলাল মো. জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, সকালে মো. মুছার মাথায় কোদাল দিয়ে আঘাত করেন তাঁর ছেলে সারেক। গুরুতর আহত অবস্থায় মুছাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের লোকজন বলছেন, সারেক দুই বছর ধরে মানসিক ভারসাম্যহীন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।