ছেলের মৃত্যুর তিন ঘণ্টা পর মারা গেলেন বাবাও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ছেলের মৃত্যুর তিন ঘণ্টা পর বাবার মৃত্যুর ঘটনা ঘটেছে। একসঙ্গে বাবা ও ছেলের জানাজা শেষে আজ বুধবার তাঁদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁরা হলেন উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের বুধরাইল গ্রামের মোহাম্মদ সয়ফুল্লাহ (৮০) ও তাঁর ছেলে আলী আহমদ (৫৫)। আজ বেলা দুইটার দিকে শাহাজালাল উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে তাঁদের দাফন করা হয়।
পরিবারের লোকজন বলেন, বাবা ও ছেলে দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছিলেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে ছেলে আলী আহমদ নিজ বাড়িতে মারা যান। ছেলের মৃত্যুর খবর শুনে ভোর পাঁচটার দিকে বাবা মোহাম্মদ সয়ফুল্লাহ মারা যান।
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য আকিক মিয়া বলেন, তিন ঘণ্টার ব্যবধানে বাবা–ছেলের মৃত্যুর ঘটনায় এলাকাবাসী শোকাহত।