প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’ স্লোগান নিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় সংস্কৃতিকর্মী সম্মেলন। গতকাল শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম কুদ্দুছ। এ সময় জাতীয় সংগীত ও সমবেত কণ্ঠে ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ সংগীত পরিবেশন করা হয়। দিনব্যাপী আয়োজিত সম্মেলনে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা রুখতে সংস্কৃতিকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। সম্মেলনে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে সম্মিলিত সাংস্কৃতিক জোট চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক নাজমুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা হয়।