প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের পীরগঞ্জে গতকাল শনিবার তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ে জন-অবহিতকরণ সভা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে তথ্য কমিশনের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব আবুল হোসেন। বক্তব্য দেন ইউএনও কমল কুমার ঘোষ, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোকসেদ আলী সরকার, স্থানীয় সাপ্তাহিক বজ্রকথার সম্পাদক সুলতান আহমেদ, সাংবাদিক বখতিয়ার রহমান, সরওয়ার জাহান প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোখলেছুর রহমান, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা প্রমুখ।