জন-অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় জনপ্রতিনিধি, রাজনীতিক, সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে তথ্য অধিকার আইনের (আরটিআই) বিষয়ে জন-অবহিতকরণ সভা গতকাল শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনার ও সাবেক যুগ্ম সচিব মোহা. আবুল হোসেন। রায়গঞ্জের ইউএনও ইকবাল আখতারের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়নুল হক, রায়গঞ্জ পৌরসভার মেয়র আবদুল্লাহ আল পাঠান, ধামাইনগর ইউপির চেয়ারম্যান রাইসুল হাসান তালুকদার, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টি এম কামরুজ্জামান প্রমুখ। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি