প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে শিগগিরই জেলা প্রশাসনের পক্ষ থেকে ওয়াই-ফাই ইন্টারনেট নেটওয়ার্ক স্থাপন করা হবে। এখান থেকে একসঙ্গে ১০০ জন বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এ ছাড়া স্টেশনে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হবে। উচ্ছেদ করা হবে অবৈধ স্থাপনা। গতকাল বুধবার সকালে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম জয়দেবপুর রেলওয়ে জংশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি জংশনে থাকা যাত্রী ও স্টেশন কর্মকর্তাদের সঙ্গেও তখন কথা বলেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মহসীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোস্তফা কামাল, এনডিসি সাজিদ আনোয়ার, স্টেশনমাস্টার জিয়া উদ্দিন সরদার প্রমুখ উপস্থিত ছিলেন। গাজীপুর প্রতিনিধি