জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় শঙ্খ নদ থেকে খননযন্ত্র দিয়ে বালু তুলে বিক্রির সময় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার রায়পুরের ফকিরহাট এলাকায় শঙ্খ নদ থেকে খননযন্ত্র দিয়ে বালু তুলে বিক্রির সময় মোহাম্মদ ইউনুছ নামের ঠিকাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ইউএনও গৌতম বাড়ৈ প্রথম আলোকে বলেন, অভিযানের সময় খননযন্ত্রের মালিককে পাওয়া যায়নি।