জাটকা বিক্রির দায়ে দুজনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালত
প্রতীকী ছবি

পিরোজপুরের কাউখালী উপজেলা সদরে মাছের বাজারে অভিযান চালিয়ে জাটকা বিক্রির দায়ে দুই মাছ বিক্রেতাকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা (ছোট ইলিশ) ধরা ও কেনাবেচা নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্য করে সকালে কাউখালী মাছের বাজারে জাটকা বিক্রি হচ্ছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত জাটকাবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় জাটকা বিক্রেতা সাইদুল ইসলামকে ১ হাজার টাকা এবং রুবেল মিয়াকে ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনার সময় ১০০ কেজি জাটকা জব্দ করে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা বলেন, জরিমানার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।