জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রামের উদ্যোগে ১৯ নভেম্বর সংগঠন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। 
ফোরামের চট্টগ্রাম শাখার সভাপতি মোহাম্মদ মুছার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ শাহ আলম, ফোরামের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবদুল ওয়াদুদ ও সালাউদ্দিন চৌধুরী। সভা সঞ্চালনা করেন ফোরামের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোলায়মান। বিজ্ঞপ্তি।