জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবসে পরীক্ষার রুটিন, পরে সংশোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা মহামারির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিতকৃত বিভিন্ন পরীক্ষার রুটিন (সময়সূচি) গতকাল মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। এতে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে পরীক্ষা নেওয়ার কথা ছিল। পরে সেটি সংশোধন করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আতাউর রহমান জানান, অসাবধানতাবশত স্নাতক দ্বিতীয় বর্ষের একটি পরীক্ষা ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে দেখানো হয়েছে। এ কারণে ওই পরীক্ষার সময়সূচি পুনর্বিন্যাস ও সংশোধন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ইতিমধ্যে (http://www.nu.ac.bd) প্রকাশ করা হয়েছে। সে অনুযায়ী অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা ১৪ ফেব্রুয়ারির পরিবর্তে ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। সবাইকে সর্বশেষ সংশোধিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা নিতে বলা হয়েছে।