প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বিভাগীয় পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭ উদ্যাপিত হয়েছে। খুলনা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আয়োজনে কর্মসূচির মধ্যে ছিল সমাবেশ, শোভাযাত্রা, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষে গতকাল সকালে নগরের শিববাড়ি মোড়ে সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করা হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনারের নেতৃত্বে এতে জেলা প্রশাসক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক, গণমাধ্যমকর্মী ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ ফারুক হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান এবং খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম।