জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া কলেজকে জাতীয়করণ করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে কলেজ কর্তৃপক্ষ। গতকাল শনিবার বেলা ১১টায় কলেজ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাপস কুমার নন্দী। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নির্মল রঞ্জন গুহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য শামীম আশরাফ চৌধুরী, জয়পাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মো. আলমাছ উদ্দিন প্রমুখ।
আলমাছ উদ্দিন বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছি।’