জামালপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাদারেরচর গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো সুরুজ্জমানের মেয়ে আয়াত (৩) ও মো. মোতালেব হোসেনের মেয়ে সিহনা (৩)। তাদের বাড়ি মাদারেরচর গ্রামে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলায় ভারী বৃষ্টি হয়। সেই বৃষ্টির পানিতে বাড়ির পাশে থাকা একটি ডোবা ভরে যায়। ওই ডোবার পাশে দুজন খেলছিল। পরিবারের অজান্তে তারা ওই ডোবায় পড়ে যায়। তাদের না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করছিলেন। ওই সময় ওই ডোবায় আয়াতের লাশ ভেসে ওঠে। পরে সেখান থেকে সিনহার লাশও উদ্ধার করা হয়।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহব্বত কবীর বলেন, ‘খেলতে খেলতেই তারা ওই ডোবায় পড়ে যায় বলে শুনেছি। প্রাথমিকভাবে এটাই ধারণা করা হচ্ছে।’