জামালপুরে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণ
প্রতীকী ছবি

জামালপুর সদরে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার রাতে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন। মামলার একমাত্র আসামিকে পুলিশ গ্রেপ্তারও করেছে। আজ মঙ্গলবার তাঁকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মিলন (৩০)। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থী দরিদ্র পরিবারের সন্তান। বাড়িতে কেউ না থাকার সুযোগে সোমবার দুপুরে মো. মিলন তাকে মুখ বেঁধে ধর্ষণ করেন। ওই শিক্ষার্থী কান্নাকাটি করে বাড়ি ফিরে ঘটনাটি বাবা-মাকে জানায়। পরে পরিবারের সদস্যরা এলাকার অন্যদের জানান। অভিযুক্ত ব্যক্তি বিষয়টি স্থানীয়ভাবে আপস–মীমাংসার চেষ্টা করেন। তবে স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় শিক্ষার্থীর পরিবার বিষয়টি পুলিশকে জানায়। সন্ধ্যার দিকে পুলিশ গিয়ে অভিযুক্ত মিলনকে সদর উপজেলার হরিপুর এলাকা থেকে আটক করে।

অভিযুক্ত ব্যক্তি বিষয়টি স্থানীয়ভাবে আপস–মীমাংসার চেষ্টা করেন। তবে স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় শিক্ষার্থীর পরিবার বিষয়টি পুলিশকে জানায়।

এর পরপরই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে সোমবার রাতে থানায় একটি মামলা করেন। পরে ওই মামলায় মিলনকে গ্রেপ্তার দেখানো হয়।

জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আশরাফ আলী প্রথম আলোকে বলেন, ওই শিক্ষার্থীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে তাঁর নিজের এলাকা থেকেই গ্রেপ্তার করা হয়েছে। শিক্ষার্থীর বাবার দায়ের করা মামলায় আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।