জামালপুরের কারাগারে এক কয়েদির মৃত্যু
জামালপুর জেলা কারাগারে আমজাদ হোসেন (৫৫) নামের এক সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বুকে ব্যথা অনুভবের পর হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত আমজাদের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার ভালুকা গ্রামে। বাবার নাম সৈয়দুর রহমান। তিনি এক বছরের সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন।
জেলা কারাগার সূত্রে জানা গেছে, আমজাদ হোসেন টাকা আত্মসাতের একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত হন। গত আগস্ট মাস থেকে তিনি কারাগারে রয়েছেন। আজ দুপুরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে কারা কর্তৃপক্ষের গাড়িতে তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
তিনি একদম সুস্থ ছিলেন। দুপুরে নামাজ পড়েছেন ও খেয়েছেন। বেলা দুইটার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাতাহ প্রথম আলোকে বলেন, তিনি একদম সুস্থ ছিলেন। দুপুরে নামাজ পড়েছেন ও খেয়েছেন। বেলা দুইটার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তারপরও ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই ওই কয়েদির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।