জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে বিভিন্ন মামলার আসামি জামায়াতে ইসলামীর ১৯ নেতা-কর্মী গতকাল সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। হাজতে যাওয়া নেতাদের মধ্যে রয়েছেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রউফ মুকুল, অফিস সম্পাদক আবদুল জব্বার, সদর উপজেলা জামায়াতের আমির রুহুল আমিন, গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম, নায়েবে আমির নাজমুল হুদা। ১৯ নেতা-কর্মীর বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতা, সরকারি গাছ কেটে সড়ক অবরোধ, পুলিশের ওপর হামলা, বোমা বিস্ফোরণসহ বিভিন্ন অপরাধে পাঁচটি করে মামলা আছে।