জাল নোটসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বীরগঞ্জে দুই লাখ ৩৮ হাজার জাল টাকা ও ডলারসহ প্রতারক চক্রের মূল হোতা ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার মরিচা ইউনিয়নের মরিচা কোনপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক (৪৮) ও তাঁর সহযোগী একই গ্রামের আমিনুর রহমান (২৬)। দিনাজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার সকাল ১০টায় অভিযান চালিয়ে ইউনিয়নের ভবানীপুর ডাঙ্গারহাট এলাকার একটি বাড়ি থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে জাল ১৭৩টি এক হাজার টাকার নোট, ১৩০টি ৫০০ টাকার নোট এবং ৪২টি এক ডলারের নোট উদ্ধার করা হয়। এ ব্যাপারে বীরগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে। দিনাজপুর অফিস