জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসার সামনে আজ সোমবার রাত দশটার দিকে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ সময় উপাচার্যের বাসার নিরাপত্তাকর্মী ও পথচারীরা দৌড়ে কয়েকশ গজ গিয়ে একজনকে ধরে ফেলে।
আটক ওয়াসিফ আহমেদ অনীক (২৩) নিজেকে বিশ্ববিদ্যালয়ের রফিক জব্বার হলের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রাত ১০ দিকে দুইজন উপাচার্যের বাসার সামনে দুইটি ককটেল ছুড়ে দৌড়ে পালিয়ে যায়। এ সময় একটি ককটেল বিস্ফোরিত হয়। পরে দৌড়ে অনীককে ধরে পুলিশের হাতে দেওয়া হয়। অন্যজন পালিয়ে যায়।
অবিস্ফোরিত ককটেলটি পানিতে ডুবিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল।
অনীক বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪০তম ব্যাচের শিক্ষার্থী। তবে তিনি ককটেল ছুড়ে মারার বিষয়টি অস্বীকার করেছেন। অনীক জানায়, নিজের বাসার দিকে যাওয়ার সময় শব্দ শুনে দৌড় শুরু করে সে। এ সময় পথচারীরা সন্দেহবশত তাকে ধরে ফেলে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তপন কুমার সাহা বলেন, এ ব্যাপারে মামলা করা হবে।