প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা পী এম পাইলট স্কুল অ্যান্ড কলেজের ৯৬তম বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল শনিবার সকাল ১০টার দিকে জিনজিরা পী এম পাইলট স্কুল অ্যান্ড কলেজের মাঠে এ অনুষ্ঠান হয়। জিনজিরা পী এম পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন কেরানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান শাহিন আহমেদ, ঢাকা জেলা পরিষদের সদস্য সোহরাব হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি মো. সেলিম আহমেদ, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ম ই মামুন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য সাহেদ জামান, জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আজাদউল্লাহ প্রমুখ।