জিয়ানগরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের জিয়ানগর উপজেলা সদরে সড়ক দুর্ঘটনায় শিপন ফকির (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শিপন ফকির জিয়ানগর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং একই উপজেলার মধ্য ইন্দুরকানি গ্রামের মাহবুব হোসেন ফকিরের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শিপন উপজেলা সদরের শহীদ ফজলুল হক মণি সেতু দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। হঠাৎ​ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়।

ইন্দুরকানি থানার পরিদর্শক (তদন্ত) সরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।