প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা জে কে এম আব্দুল আজিজ (৮৬) গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা একটার দিকে তাঁর মরদেহ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে রাখা হয়। পরে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে পৌর গোরস্তানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়। আব্দুল আজিজ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ঝিনাইদহ সংগ্রাম কমিটির আহ্বায়ক ছিলেন। যুদ্ধকালে সীমান্তের ওপারে ভারতের রানাঘাটে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ক্যাম্পে সংগঠকের দায়িত্ব পালন করেন। যুদ্ধ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁকে ঝিনাইদহের গভর্নর নিযুক্ত করেন।