জেএমবির সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগরে গত শুক্রবার রাতে ইসমাইল হোসেন (৬০) নামে জেএমবির এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার চামটা গ্রামের মৃত আসকান আলীর ছেলে। রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ খান বলেন, শুক্রবার রাতে অভিযান চালিয়ে ইসমাইলের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি নওগাঁ জেলা পুলিশের বিশেষ শাখার তালিকাভুক্ত জেএমবির সদস্য।