জৈন্তাপুরে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ উদ্ধার
প্রতীকী ছবি

সিলেটের জৈন্তাপুর উপজেলায় আনিসুর রহমান (৩৯) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মৃত ব্যক্তির কাছে থেকে একটি ‘সুইসাইড নোট’ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আনিসুরের বাড়ি কুমিল্লায়।

জৈন্তাপুরে আনিসুর রহমান স্টেশন বাজারে পোলট্রি মোরগের ব্যবসা করতেন। কুমিল্লায় তাঁর গ্রামের বাড়ি হোমনা থানার ভাতাকান্দি গ্রামে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জৈন্তাপুরের স্টেশন বাজার এলাকার একটি বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আনিসুর রহমান স্টেশন বাজারে এ কে টাওয়ার নামে একটি ভবনে বাসা ভাড়া নিয়ে থাকতেন। সকালে তিনি বাসা থেকে বের না হলে প্রতিবেশীরা ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেলে প্রতিবেশীরা জানালা দিয়ে উঁকি দিয়ে আনিসুরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে আনিসুরের লাশ উদ্ধার করে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ বলেন, মরদেহের ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আনিসুরের কাছে থাকা ‘সুইসাইড নোটে’ মৃত্যুর জন্য নিজেই দায়ী লেখা আছে। এ ঘটনায় তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।