জ্বর, সর্দি ও কাশি নিয়ে আইসোলেশনে বৃদ্ধের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

রাজবাড়ীতে জ্বর, সর্দি ও কাশি নিয়ে আইসোলেশনে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল বুধবার বিকেলে এক বৃদ্ধ মারা গেছেন। তাঁর নাম আবদুল গাফফার (৭০)। তিনি রাজবাড়ী সদরের মিজানপুর ইউনিয়নের সূর্যনগর গ্রামের বাসিন্দা।
সদর হাসপাতাল সূত্রে জানা যায়, গাফফার জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত ছিলেন। গতকাল দুপুরে তাঁকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাঁকে সদর হাসপাতালের আইসোলেশনে নিয়ে আসা হয়। বিকেলে তিনি মারা যান। মারা যাওয়ার পর তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।
হাসপাতালের আইসোলেশনে মোট পাঁচজন চিকিৎসাধীন আছেন। এঁদের মধ্যে দুজনের করোনা পজিটিভ। অপর তিনজনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে।
রাজবাড়ী সিভিল সার্জন মো. নুরুল ইসলাম বলেন, মারা যাওয়া বৃদ্ধ ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে করোনা প্রটোকল মেনে মরদেহ দাফন করার জন্য বলা হয়েছে।