জ্বালানি তেলের বদলে বাতাস, ২ ফিলিং স্টেশনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরাধ
প্রতীকী ছবি

চট্টগ্রামের কর্ণফুলীতে দুই ফিলিং স্টেশনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জ্বালানি তেলের বদলে ফিলিং পাইপ দিয়ে ট্যাংকে বাতাস ঢুকিয়ে দিয়ে পরিমাপে কারচুপির করায় ওই জরিমানা করা হয়। গতকাল বুধবার বিকেলে ওই দণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় অফিসের সমন্বয়ে পরিচালিত ওই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, জ্বালানি তেল পরিমাপে কারচুপি করায় আমিন উল্লাহ ট্রেডিং করপোরেশন ফিলিং স্টেশনকে ১০ হাজার ও কর্ণফুলী সিএনজি ফিলিং স্টেশন লিমিটেডকে ২০ হাজার টাকাসহ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সহায়তা করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের মাঠ কর্মকর্তা রাজীব দাশগুপ্ত ও প্রকৌশলী মো. জিল্লুর রহমান।

এর বাইরে শিকলবাহা এলাকার বার আউলিয়া বেকারিকে ৩০ হাজার ও কলেজ বাজারের আধুনিক বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইউএনও শাহিনা সুলতানা বলেন, পরিমাপে কারচুপির করায় দুটি ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে।