জ্যোতি লোকনাথ গীতা সংঘের আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাটহাজারীর জ্যোতি লোকনাথ গীতা সংঘের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৩ জানুয়ারি ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। হাটহাজারীর দক্ষিণ–পশ্চিম মেখল বনমালী তালুকদার বাড়ি প্রাঙ্গণে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন অসীম প্রসাদ তালুকদার। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম উত্তর জেলা সংসদের উপদেষ্টা মিলন শর্মা। সভা উদ্বোধন করেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ। বক্তব্য দেন বাগীশিক উত্তর জেলা সংসদের সাধারণ সম্পাদক শুভাশীষ চৌধুরী, প্রিয়াশীষ চক্রবর্তী, নারায়ণ গোস্বামী, সঞ্জয় দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি