জয়পুরহাটে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটে ব্রাজিলের বিপক্ষে জয় পেয়ে আর্জেন্টিনার সর্মথকদের আনন্দ মিছিল। আক্কেলপুর পৌরশহরের রেলস্টেশন সড়কে
প্রথম আলো

কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার জয়ে জয়পুরহাটের আক্কেলপুরে আনন্দ মিছিল বের করে সমর্থকেরা। আক্কেলপুর পৌর শহরের হাস্তাবসন্তপুর মহল্লার খুদে সমর্থকেরা এই আনন্দ মিছিল করে। বেশ কয়েকজন বড় মানুষও এতে যোগ দেন। এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সড়কে চলাচলকারী লোকজন ভি চিহ্ন দেখিয়ে আর্জেন্টিনার খুদে সমর্থকদের প্রতি একাত্মতা প্রকাশ করেন।

আনন্দ মিছিলে অংশ নেওয়া আর্জেন্টিনার সমর্থকেরা বলে, আজ ভোরে ফাইনাল খেলা দেখার জন্য নির্ঘুম রাত কেটেছে তাদের। খেলায় প্রিয় দল চ্যাম্পিয়ন হওয়ায় তাদের নির্ঘুম রাত কাটানো সফল হয়েছে। প্রিয় দল চ্যাম্পিয়ন হওয়ায় তারা আনন্দ মিছিল করছে।

আর্জেন্টিনার সমর্থক স্বপন হোসেন বলে, ‘কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা-ব্রাজিলের মধ্যকার খেলায় আর্জেন্টিনা জিতবে, সেটি আগেই ভেবেছিলাম। এক গোলে জিতেছেও। মেসির পায়ে গোল দেখতে পেলে আরও ভালো লাগত। প্রিয় দলের খেলা দেখার জন্য আমরা নির্ঘুম রাত কাটিয়েছি। প্রিয় দল চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ মিছিল বের করেছি।’