জয়পুরহাটে এক দিনে সর্বোচ্চ করোনা শনাক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটে ৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এক দিনে সর্বোচ্চ করোনা শনাক্তের সংখ্যা এটি। গতকাল বুধবার রাতে জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানিয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ৮৮ জনের অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩১ জনের করোনা পজিটিভ এসেছে। বগুড়া পিসিআর ল্যাবে পাঠানো ৭১টি নমুনায় ২০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। অ্যান্টিজেন ও পিসিআর ল্যাবে মোট ১৫৯টি নমুনা পরীক্ষায় ৫১ জনের করোনা পজিটিভ ফল এসেছে। শনাক্তের হার ৩১ দশমিক ৮৭।
জয়পুরহাটের সিভিল সার্জন ওয়াজেদ আলী প্রথম আলো বলেন, নমুনা সংগ্রহের হার বাড়ায় করোনা শনাক্তের হারও বেড়েছে। ১৫৯টি নমুনা পরীক্ষায় ৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এটি এক দিনে সর্বোচ্চ সংখ্যা। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।