জয়পুরহাটে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়
জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১১টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টিতে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল জয়লাভ করেছে। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী ও মহাজোট ঐক্য পরিষদ।
গতকাল শনিবার সন্ধ্যা সাতটায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আবদুর রহমান এ ফলাফল ঘোষণা করেন। এদিন সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত আইনজীবী ভবনে নির্বাচন অনুষ্ঠিত হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে শাহনুর রহমান, সহসভাপতি আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান মণ্ডল, অর্থ সম্পাদক এ কে এম আবু সুফিয়ান পলাশ, প্রচার ও গ্রন্থাগার সম্পাদক রিনাত ফেরদৌসী, আপ্যায়ন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুনুর রশিদ ও তিনটি সদস্যপদে শহিদুল ইসলাম, গোলাম মওদুদ ও নূর-ই-আলম সিদ্দিকী জয়লাভ করেছেন। সমিতির শীর্ষ দুটি পদ সভাপতি-সাধারণ সম্পাদকসহ দশটি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল জয়ী হয়েছে। বঙ্গবন্ধু আইনজীবী ও মহাজোট ঐক্য পরিষদের প্যানেল থেকে শুধু যুগ্ম সাধারণ সম্পাদক জয়ী হয়েছে।