জয়পুরহাটে মুরাদের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

জয়পুরহাটে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান এবং উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল ওরফে নাহিদের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (আমলি আদালত–১) বিচারক আবদুল্লাহ আল মামুন মামলার আবেদনটি খারিজ করেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে ২০ ডিসেম্বর দুপুরে মামলা নেওয়ার জন্য এই আদালতে আবেদন করেছিলেন জয়পুরহাট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবু হেনা মো. মোজাহিদুল ইসলাম রাজু। ওই দিন মামলার আবেদন করার পর মামলা গ্রহণের বিষয়ে আজ (২৩ ডিসেম্বর) আদেশের দিন ধার্য করেছিলেন আদালত।

অভিযোগকারীর বিবৃতি অনুযায়ী কোনো অপরাধ সংঘটিত হয়েছে বলে আদালতের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি এবং মামলা গ্রহণের মতো কোনো যুক্তিসংগত কারণ না থাকায় আদালত আবেদনটি খারিজ করে দেন।

জয়পুরহাট আদালতের পরির্দশক আবদুল লতিফ খান বলেন, ফৌজদারি কার্যবিধির ২০৩ ধারা অনুযায়ী আদালত মামলার আবেদনটি খারিজ করে দিয়েছেন।