জয়পুরহাটে রেলক্রসিং খোলা ছিল, গেটম্যান ঘুমিয়ে ছিলেন: এসপি

দুর্ঘটনায় দুমড়ে–মুচড়ে যাওয়া বাসটি পড়ে আছে রেললাইনেরবিউল ইসলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে বাস ও ট্রেনের সংঘর্ষের সময় রেলক্রসিংয়ের গেট খোলা ছিল। আর ঘুমিয়ে ছিলেন গেটম্যান। জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মো. সালাম কবির এ তথ্য জানিয়েছেন।

দুর্ঘটনাস্থলে পড়ে থাকা ক্ষতিগ্রস্ত নানা জিনিস
প্রথম আলো

আজ শনিবার সকাল পৌনে সাতটার দিকে জয়পুরহাট সদরের পুরানাপৈল রেলক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে ১১ জন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাটের এসপি মো. সালাম কবির।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বাঁধন পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষ হয়। বাসটি জয়পুরহাট থেকে পাঁচবিবি যাচ্ছিল। পথে বাসটি পুরানাপৈল রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনটিও সেখানে চলে আসে। এতে হতাহত হওয়ার এ ঘটনা ঘটে।

জয়পুরহাট সদরের পুরানাপৈল রেলক্রসিংয়ে ট্রেন ও বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে
প্রথম আলো

নিহত ১১ জন বাসের যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।