ঝালকাঠিতে যুব দিবস পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জেগেছে যুব, জেগেছে দেশ, লক্ষ্য ২০৪১-এ উন্নত বাংলাদেশ’ স্লোগানে জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে ঝালকাঠিতে পালিত হলো যুব দিবস ২০১৫।
এ উপলক্ষে গতকাল রোববার দুপুর ১২টায় যুব প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে আলোচনা সভা হয়।
সভায় জেলা যুব অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়ুয়া। বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুর রাকিব, যুব প্রশিক্ষণ কেন্দ্রের সমন্বয়কারী আবদুল্লাহ আল আমিন, প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত, বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণরত মো. সাইফুল্লাহ, শফিকুল ইসলাম ও জাহিদুল ইসলাম।