ঝিনাইদহে আরও ১১ জন কোভিডে আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঝিনাইদহে একজন চিকিৎসকসহ আরও ১১ জন কোভিড–১৯–এ আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯৩।

নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে হরিনাকুণ্ডু উপজেলায় দুজন, কালিগঞ্জে তিনজন, কোটচাঁদপুরে পাঁচজন ও মহেশপুর উপজেলায় একজন রয়েছেন।

সিভিল সার্জন সেলিনা বেগম জানান, খুলনা মেডিকেল কলেজ ল্যাব থেকে আজ রোববার ৮৫ জনের নমুনা পরীক্ষা ফল এসেছে। এর মধ্যে ১১ জনের পজিটিভ ও ৭৪ জনের নেগেটিভ ফল এসেছে। জেলায় মোট আক্রান্ত ৯৩ জনের মধ্যে ৪৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় প্রশাসন আক্রান্ত ব্যক্তিদের বাড়ি ও ঝিনাইদহ শহরের সমতা ডায়াগনস্টিক সেন্টার, সাহিদা ও নূরজাহান ডায়াগনস্টিক সেন্টার লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করেছে। পাশাপাশি জেলার শহর ও গ্রাম পর্যায়ের সব দোকান বেলা দুইটার পর বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।