ঝিনাইদহে আরও ১৫ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

ঝিনাইদহে নতুন করে ১৫ জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত ব্যক্তির মোট সংখ্যা দাঁড়াল ২৬৪। আজ শনিবার সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন সেলিনা বেগম বলেন, আজ শনিবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৬৩টি নমুনা পরীক্ষার প্রতিবেদন এসেছে। এর মধ্যে ১৫টি করোনা ‘পজিটিভ’ হয়েছে। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ৪ জন, কালীগঞ্জ উপজেলায় ৭ জন, শৈলকুপা উপজেলায় ২ জন ও মহেশপুর উপজেলায় ২ জন।

জেলায় এ পর্যন্ত মোট সংক্রমিত ২৬৪ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৯৪ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৩ জন। জেলায় করোনায় এ পর্যন্ত ৫ জন মারা গেছেন।