ঝিনাইদহে ২৪ ঘণ্টায় ১৭৯ জন আক্রান্ত, ২ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস।
প্রতীকী ছবি

সীমান্তবর্তী জেলা ঝিনাইদহে প্রতিদিন করোনা রোগীর সংখ্যা বাড়ছে। বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন সেলিনা বেগম জানান, শুক্রবার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে ২৯৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে ১৭৯ জনের ফল পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল মোট ৩ হাজার ৮৯০।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে একজন ও হরিণাকুন্ডুতে একজন মারা গেছেন। জেলায় এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮০।

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন-অর-রশিদ বলেন, হাসপাতালে প্রতিদিন নতুন নতুন করোনায় আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন। এমন পরিস্থিতিতে চিকিৎসক–সংকট দেখা দিয়েছে। এতে রোগীদের চিকিৎসা দেওয়াটাই কষ্টকর হয়ে পড়েছে। এমন অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে ইতিমধ্যে একজন বিশেষজ্ঞ চিকিৎসক ও কয়েকজন চিকিৎসা কর্মকর্তা চেয়ে আবেদন করা হয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে হাসপাতালে ৭১ রোগী ভর্তি রয়েছেন।