টাকার হিসাব চাওয়ায় প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যা
প্রতীকী ছবি

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদেশ থেকে পাঠানো টাকার হিসাব চাওয়ায় প্রবাসীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যদের মারধরে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে।

নিহত শারফুল ঢালী (৩০) উপজেলার পাগলা ধানাধীন চাকুয়া গ্রামের ইসহাক ঢালীর ছেলে। ঘটনার পর থেকে প্রবাসীর বাবা ও ভাই পলাতক। তাঁর মা হোসনে আরাকে আটক করছে পুলিশ।

পুলিশ ও নিহত শারফুলের স্বজনেরা জানান, শারফুল ঢালী আট বছর লেবাননে ছিলেন। প্রবাসে থাকাকালে বাবার কাছে টাকা পাঠাতেন। ছয় মাস আগে তিনি দেশে ফিরে আসেন এবং বাবার কাছে টাকা চাইলে তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে বাবা–ছেলের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গতকাল বুধবার সকালে বাগবিতণ্ডার সময় মা–বাবা ও ভাইয়ের বেধড়ক পিটুনিতে তিনি রক্তাক্ত জখম হন। এ সময় প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার ২৪ ঘণ্টা পর আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শারফুল।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান খবরের সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শারফুলের মা একটি ক্লিনিকে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন। এ ঘটনায় হত্যা মামলার প্রস্ততি চলছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।